M. A. Manan
এম এ মান্নান (১৯৩৯-২০০৯)
নামঃ মো: আবদুল মান্নান (এম.এ.মান্নান এই নামে তিনি সুপরিচিত) পিতাঃ মরহুম মো: আবদুর রশীদ মাতাঃ বিবি গোলাপ জান ঠিকানাঃ এম.এ মান্নানের বাসভবন ৮২, জে আই মাদ্রাসা রোড (সাবেক চট্টেশ্বরী রোড), দামপাড়া চট্টগ্রাম ।
৩ ভাই ও ৩ বোনের মধ্যে এম এ মান্নান পঞ্চম।
প্রাথমিক শিক্ষা ঃ ১৯৪৭ সালে তিনি প্রথম শ্রেণীতে ভর্তি হন।
তিনি পর পর ৩/৪ টি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন। ঃ কদম মোবারক প্রাথমিক বিদ্যালয় হতে তিনি পঞ্চম শ্রেণী পাশ করেন।
মাধ্যমিক শিক্ষা ঃ ১৯৫২ তে তিনি সরকারী মুসলিম হাই স্কুলে ভর্তি হন।
১৯৫৭ সালে তিনি ম্যাট্রিক পাশ করেন কৃতিত্বের সাথে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা ঃ চট্টগ্রাম সরকারী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হন ১৯৫৭ সালে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং স্বাধীন পূর্ব বাংলা আন্দোলনের কারণে চট্টগ্রাম কলেজ থেকে বিতাড়িত হন।
স্নাতক ১৯৬৪ সালে তিনি সরকারী সিটি কলেজের নৈশ বিভাগে বি.এ থেকে বি এ পাশ করেন। ১৯৬৫/৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধীনে আইন বিষয়ে পড়াশোনা করেন ও আইয়ুব বিরোধী আন্দোলনেন গ্রেফতার হন অধ্যায়নরত অবস্থায় এতে তার শিক্ষা ব্যাহত হন।
রাজনৈতিক পদ ও পদবী:
১৯৫৪ সালে থেকে তিনি (কমিউনিস্ট মান্নান) নামে তৎকালীন গোয়েন্দা বিভাগের নজর দারীতে ছিলেন তখন তার বয়স ১৩/১৪ বছর। ছাত্র ইউনিয়নের তৎকালীন কিশোর নেতা ছিলেন। ছাত্র ইউনিয়ন এর সহ- সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
১৯৫৫ ঃ নির্বাচিত সাধারণ সম্পাদক, ছাত্র সংসদ. সরকারী মুসলিম হাই স্কুল। ১৯৫৭ ঃ সহ-সাধারণ সম্পাদক চট্টগ্রাম শহর ছাত্রলীগ এবং চট্টগ্রাম কলেজ এর সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৬১-৬২ ঃ সাধারণ সম্পাদক, ছাত্র সংসদ, চট্টগ্রাম সিটি নৈশ মহাবিদ্যালয়। ১৯৬২-৬৩ ঃ আইয়ুব বিরোধী আন্দোলন ও শরীফ কমিশন শিক্ষানীতি বিরোধী আন্দোলনে গঠিত চট্টগ্রাম জেলা সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক। ১৯৬৪ ঃ সভাপতি-চট্টগ্রাম জেলা ছাত্রলীগ। ১৯৬৫ ঃ সহ-সভাপতি, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটি।
১৯৬৬ ঃ সে সময় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হবার প্রাক্কালেই তাকে চট্টগ্রাম শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়, তখন তিনি কারাগারে। ১৯৬৫ ঃ মুজিব বাহিনী বিএলএফের অন্যতম সংগঠক ও সদস্য ছিলেন। ১৯৬৬ ঃ ৬ দফা আন্দোলনের প্রত্যক্ষ নেতা হিসেবে কারাবরন করেন। ১৯৬৯ ঃ গণ আন্দোলনের কারামুক্তি পান। ১৯৭০ ঃ সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি আওয়ামী লীগ গণ পরিষদ নির্বাচনের অন্যতম কর্মী। চট্টগ্রামে নিউক্লিয়াসের প্রধানতম ব্যক্তিত্ব। ১৯৭১-৭২ ঃ ৭ মার্চ এর বঙ্গবন্ধুর আহ্বানে চট্টগ্রাম জেলা ‘সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভারত গমন। যুদ্ধের পর কলারবোন ভাঙ্গা অবস্থায় দেশে প্রত্যাবর্তন। ১৯৭১ ঃ মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনির প্রধান সহযোগী। ১নং সেক্টরের ডেপুটি প্রধান, পূর্বাঞ্জলীর জোন (পার্বত্য এলাকা সহ) এর প্রধান বা কমান্ডার ছিলেন তিনি। ১৯৭২ ঃ চট্টগ্রাম শহর ও জেলা আওয়ামী লীগের সমন্বয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১৯৭২ ঃ চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ১৯৭৩ ঃ সাংগঠনিক সিদ্ধান্তে সাংগঠনিক জেলা ভাগের পর উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন। ১৯৭৩ ঃ চট্টগ্রাম-৮ ডবলমুরিং আসন থেকে সাংসদ নির্বাচিত। ১৯৭৩ ঃ সভাপতি-কদম মোবারক মুসলিম এতিমখানা ১৯৭৩ ঃ সহ সভাপতি-বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ১৯৭৩ ঃ সভাপতি, বোট সাম্পান মাঝি কর্মচারী ইউনিয়ন। ১৯৭৬-৭৮ ঃ জিয়া সরকারের আমলে কারাবরণ। ১৯৭৯ ঃ আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। ১৯৮৭-২০০৬ ঃ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্যও ছিলেন তিনি। ১৯৯৬ ঃ চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসন থেকে সাংসদ নির্বাচিত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন। ২০০৯ ঃ তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কমিটির কাউন্সিলে নির্বাচন পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন। ১৯৬৫ ঃ চট্টগ্রাম বেবী টেক্সি ড্রাইভার ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ১৯৬৬ ঃ চট্টগ্রাম বাস ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক ১৯৭৩/১৯৭৪ ঃ সভাপতি, চট্টগ্রাম মোহামেডান স্পোটিং ক্লাব। ১৯৭৪ ঃ চেয়ারম্যান, ওমর গণি এম.ই.এস কলেজ গর্ভনিং বডি।
পরিচালনা কমিটির দাতা সভাপতি, বাগমনিরাম আবদুস সামাদ প্রাইমারী স্কুল দাতা সদস্য: বাগমনিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। * সভাপতি-ইসলামাবাদ ওপেন স্কাউট ট্রুপ * কমিশনার- জেলা ও বিভাগীয় স্কাউট * এ ছাড়াও তিনি হাজেরা তুজ কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, ইসলামিয়া ডিগ্রী কলেজ, পাথরঘাটা মহিলা কলেজ, জে.এম সেন নৈশ কলেজ, আশেকানে আওলিয়া কলেজে পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
আজীবন সদস্য ঃ চট্টগ্রাম সমিতি, ঢাকা আজীবন সদস্য ঃ চট্টগ্রাম ডায়বেটিক সমিতি আজীবন সদস্য ঃ চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ আজীবন সদস্য ঃ জাতীয় সংসদ ক্লাব কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ঃ বাংলাদেশ আওয়ামী লীগ
- চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে চট্টগ্রাম উন্নয়নে ভূমিকা রাখেন।
মন্ত্রী থাকাকালীন কৃতিত্ব (১৯৯৬-২০০১)
- আমষ্ট্রাডার্ম ও ওসলোতে ওখঙ ও ওপেন আন্তর্জাতিক শিশু শ্রম নিরোধ সম্মেলনে বাংলাদেশ ডেলিগেট্স্ প্রধান হিসেবে যোগদান।
- ১৯৯৮-২০০১: পর পর ৪ বার জেনেভায় ওখঙ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি প্রধান হিসেবে যোগদান।
- ব্যাংককে ওখঙ এর এশিয়া প্যাসিফিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান।
- ব্রাসেলসে জাতি সংঘ আয়োজিত খউঈ (অনুন্নত দেশ সমূহ) সম্মেলনে ওঙগ (আন্তর্জাতিক অভিবাসী সংস্থা) সম্মেলনে বাংলাদেশ দলের নেতা হিসেবে যোগদান।
- ১৯৭৩ সালে সাংসদ থাকাকালীন সরকারী সফরে রাশিয়া বুলগেরিয়া যুগোস্লাভিয়া ও ১৯৯৬-২০০১ সালে মন্ত্রী থাকাকালীন সরকারী কাজে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, চীন, মালয়েশিয়া, সাইপ্রাস, ওমান, মারিশাস সহ নানান দেশ সফরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে কুয়েত। মালয়েশিয়া প্রভূতি দেশে ডেলিগেট্স হিসেবে সফর করেন।
এছাড়া অসংখ্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিলেন।
- উনার মোট ৬ পুত্র ও এবং ২ কন্যা।
বাগমনিরামস্থ পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। এম.এ.মান্ননের পরিবার শহীদ পরিবার। ১৯৭১ সালে তার বড় ভাই স্কুল ইনেস্পেক্টর আবদুস সালাম ও ভাগিনা জহুর আহমেদ শহীদ হন। ২০১১ এর ২৬ মার্চ এম এ মান্নান কে মহান স্বাধীনতা স্মারক সম্মাননা পদক (মরণোত্তর) প্রদান করা হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে।
“বহদ্দারহাট এম.এ.মান্নান ফ্লাইওভার” তারই নামে নামকরণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। এবং নগরীর সুপরিচিত চট্টেশীর মোড় "জহুর-মান্নান চত্বর" সিটি কর্পোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়।
তিনি ২০০৯ এর ২১ সেপ্টেম্বর ঈদের নামাজের পর জমিয়াতুল ফালাহর ঈদগাহে অসুস্থ হয়ে পড়েন এবং বাসার নেয়ার পথেই তিনি চির বিদায় নেন। সূত্র: Mohammad Fahad
Career
M. A. Manan was elected a member of parliament in 1973 Bangladeshi general election from Chittagong-7 as an Awami League candidate.[1] He was elected a member of parliament in 12 June 1996 Bangladeshi general election from Chittagong-9 as an Awami League candidate.[2] He was defeated by participating in the national elections of the 2001 Bangladeshi general election as an Awami League candidate.[3]
Death
Manan died on 21 September 2009.[4]
References
- "List of 1st Parliament Members" (PDF). Bangladesh Parliament (in Bengali). Retrieved 12 April 2020.
- "List of 7th Parliament Members" (PDF). Bangladesh Parliament. Archived from the original (PDF) on 24 September 2015. Retrieved 12 April 2020.
- এম এ মান্নান, আসন নং: ২৮৬, চট্টগ্রাম-৯, দল: আওয়ামী লীগ (নৌকা). Prothom Alo (in Bengali). 12 June 1996.
- "Ex-minister MA Mannan dies aged 73". bdnews24.com. Retrieved 2020-05-10.